শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
তারাকান্দায় খৈলাপুরী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: খাস জমি দখলের দাবি নাকচ ভূমি অফিসের ময়মনসিংহের ডায়মন্ড মামুনের ফ্রিল্যান্সিং এর আড়ালে পর্ণ সাইটের দালালী!এলাকায় চাঞ্চল্য : ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ’কে তারাকান্দা দলিল লেখক সমিতির অভিনন্দন টানা দ্বিতীয়বার ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মফিজ উদ্দিন তালুকদার ময়মনসিংহ সদরে জমি সংক্রান্ত  বিরোধের জেরে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ আমরা দালাল নই, উচ্চশিক্ষিত পেশাজীবী’: ময়মনসিংহে ফারিয়ার মানববন্ধন ও বিক্ষোভ
নোটিশ :
Wellcome to our website...

খলিশাউড় ইউপি নির্বাচনে আলোচনায় জেলা গ্রাম পুলিশ নেতা আব্দুল করিম

মফিজ উদ্দিন তালুকদার / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান দফাদার ও জেলা গ্রাম পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল করিম। সাধারণ মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন নেতা হিসেবে পরিচিত আব্দুল করিম এবার স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
​”চেয়ারম্যান হওয়া মানে ক্ষমতা পাওয়া নয়, বরং জনগণের সেবক হওয়ার এক পবিত্র সুযোগ”—এই মূলমন্ত্র নিয়ে তিনি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দফাদার হিসেবে ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জেলা পর্যায়ে গ্রাম পুলিশের নেতৃত্ব দেওয়ার কারণে প্রশাসনিক ও সাংগঠনিক কাজে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
​ আব্দুল করিম বলেন, “আমি জেলা গ্রাম পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করছি। আপনাদের অধিকার এবং সম্মান রক্ষায় আমি সবসময় মাঠে ছিলাম। বর্তমানে দফাদার হিসেবে আপনাদের সেবা করছি। এবার আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে পুরো খলিশাউড় ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
​তিনি আরও বলেন, সরকারি সুযোগ-সুবিধা যেন প্রতিটি যোগ্য নাগরিকের ঘরে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। প্রশাসনিক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান থাকায় তিনি নির্বাচিত হলে প্রথম দিন থেকেই পরিকল্পিতভাবে উন্নয়নের কাজ শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
​স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আব্দুল করিমের সুশৃঙ্খল জীবন এবং সাংগঠনিক দক্ষতা ভোটারদের মনে আশার আলো জাগিয়েছে। একজন প্রবীণ ভোটার বলেন, “করিম শুধু আমাদের ইউনিয়নের দফাদারই নন, তিনি পুরো জেলার গ্রাম পুলিশদের নেতা। এমন অভিজ্ঞ ও দক্ষ মানুষকে আমরা ৯নং খলিশাউড় ইউনিয়নের অভিভাবক হিসেবে পেতে চাই।”
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল করিমের বর্তমান পেশাগত অভিজ্ঞতা এবং জেলা পর্যায়ের নেতৃত্ব তাকে নির্বাচনী সমীকরণে অন্য প্রার্থীদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে রাখছে। খলিশাউড় ইউনিয়নে পরিবর্তনের এক নতুন হাওয়া বইতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর