মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশাল সাবরেজিস্ট্রি অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মফিজ উউদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬শে মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির উদ্যোগে দিনটি উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসের প্রথম প্রহরে ত্রিশাল উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষের সাথে সংহতি জানিয়ে ত্রিশাল মহান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সাব-রেজিস্ট্রার অফিস। শ্রদ্ধা নিবেদন শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।
ত্রিশাল সাব-রেজিস্ট্রার ওমর ফারুক পলাশের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীবৃন্দ এবং দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন:বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমব্যাক্তিত্ব সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার,
​ত্রিশাল দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার খোকন, কোষাধ্যক্ষ – আসাদুজ্জামান সরকার আসাদ,সাংগঠনিক সম্পাদক-সেলিম সারোয়ার,
​এছাড়া অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আলী নবী,জান্নাতুল ফেরদৌস দিদার, আবুল হাশিম,নকল নবীস মাসুদসহ দলিল লেখক সমিতির অন্যান্য সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ৫৬তম মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্যে সাব-রেজিস্ট্রার ওমর ফারুক পলাশ বলেন, “বীরমুক্তিযোদ্ধা ও সারা বাংলার দামাল ছেলেরা ৯মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন করেছিল, আজ আমাদের দায়িত্ব হলো সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের মাধ্যমে সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।” তিনি অফিসের কর্মচারী ও দলিল লেখকদের দেশপ্রেমের সাথে সাধারণ মানুষকে সেবা প্রদানের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর