মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল
নোটিশ :
Wellcome to our website...

১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

মফিজ উদ্দিন তালুকদার / ৩২৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিশিষ্ট আইনবিদ সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ।

​এক অভিনন্দন বার্তায়- সহকারী অ্যাটর্নি জেনারেল এরশাদ হোসেন রাশেদ বলেন, “রুহুল কুদ্দুস কাজল স্যারের মতো একজন দক্ষ, সৎ ও প্রাজ্ঞ আইনবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা বিচার বিভাগের জন্য এক গৌরবময় অধ্যায়। তাঁর মেধা, প্রজ্ঞা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের আইন অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
​তিনি আরও বলেন, বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখতে তাঁর এই নিয়োগ অত্যন্ত সময়োপযোগী। সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
​উল্লেখ্য যে, নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দেশের একজন খ্যাতিমান আইনজীবী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর বর্ণাঢ্য আইনি ক্যারিয়ারে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার নেতৃত্ব দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র এডভোকেট ব্যারিস্টার  রুহুল কুদ্দুস কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর