বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ-এর পক্ষ থেকে  সকল আইনজীবীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

মফিজ উদ্দিন তালুকদারঃ- / ৯৯০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকল আইনজীবী ও দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান বাংলাদেশের  সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
​উল্লেখ্য, অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ আইন অঙ্গনের পাশাপাশি দীর্ঘকাল ধরে রাজনীতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (সুপ্রিম কোর্ট ইউনিট)-এর সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
​তৃণমূল রাজনীতিতেও তাঁর বলিষ্ঠ পদচারণা রয়েছে। তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় দৈনিক ‘স্বাধীন বাংলার সংবাদ’ পত্রিকার প্রধান আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব  আছেন।
​ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা গ্রামের এই কৃতী সন্তান তাঁর শুভেচ্ছা বার্তায় আরও বলেন, “ফুলবাড়িয়ার আপামর জনগণের দোয়া ও ভালোবাসা আমার পথচলার পাথেয়। সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে ঈদ মোবারক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর