শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

কুতুবদিয়ায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৪৩ Time View
Update : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

কুতুবদিয়া কক্সবাজার প্রতিনিধি।দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম কাইছার ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাহেদুল ইসলাম মনিরের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় কুতুবদিয়া

উপজেলার কর্মরত সকল সাংবাদিকের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক সাংবাদিক ফরহাদ ইকবাল, নির্বাহী সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, সাংবাদিক রাশেদুল মজিদ, কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক-দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি সাংবাদিক এমএ মান্নান, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম কাইছার।

এতে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের কক্সবাজার প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ইনানী পত্রিকা প্রতিনিধি ইফতেখার শাহজীদ রোকন, দৈনিক দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি রাসেল খান জয়,আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাসেম, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান, চ্যানেল এস টিভির প্রতিনিধি আনিসুল রহমান হিরু, আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি হাছান মাহমুদ সুজন,আমাদের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি
নাছির উদ্দীনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে, সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করবে এটা তাঁদের অধিকার৷ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ব্যাপার৷ এই নেক্কার জনক হামলার নিন্দা জানিয়ে সাংবাদিকদের উপর হামলাকারী মোশারফ মেম্বারসহ তার লালিত সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে কক্সবাজার জেলাসহ সারাদেশ ব্যাপি দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা৷ পাশাপাশি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের সংবাদ উপস্থাপনে নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে কুতুবদিয়ায় পেশাগত সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি মেম্বার মোশারফের নেতৃত্বে হামলার শিকার হন এই দুই সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর