বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

Reporter Name / ৫৩৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- কাহারোলে মরহুম প্রভাষক আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ অক্টোবর ২০২২) সন্ধায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাজী কাঠনা আনসার ভিডিপি ক্লাবের উদ্যোগে কাজি কাটনা মাঠ প্রাঙ্গণে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় দিনাজপুর পৌর ক্রীড়া সংঘ একাদশ ৪-৫ হারিয়ে গোলে পঞ্চগড় এফ সি একাদশ বিজয়ী হয়।

চুড়ান্ত খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। কাহারোল উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে। সভাপতিত্ব করেন রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল।

বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশ নেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে, এম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর