শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
শম্ভুগঞ্জবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ময়মনসিংহের প্রশাসকের দ্বারস্থ ইঞ্জিনিয়ার সুমন অপহৃত ছাত্রী যখন স্কুলে পরীক্ষায় ব্যস্ত,তখন কিশোরের বিরুদ্ধে‘গায়েবি’অপহরণ মামলা! নান্দাইল বাজারের সফল শুঁটকি ব্যবসায়ী হাসু মিয়া: পুঁটি মাছের সংকটে দুশ্চিন্তায় রাজপথের লড়াকু সৈনিক বারবার কারানির্যাতিত ময়মনসিংহের যুবদল নেতা আলমগীর হোসেন বানিহালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন আব্দুল হাকিম মাস্টার খলিশাউড় ইউপি নির্বাচনে আলোচনায় জেলা গ্রাম পুলিশ নেতা আব্দুল করিম ত্রিশাল সাবরেজিস্ট্রি অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে ২ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তারাকান্দায় এসএসসি পরীক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত: ‘মিথ্যা’ অপহরণ মামলার অভিযোগ
নোটিশ :
Wellcome to our website...

শম্ভুগঞ্জবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ময়মনসিংহের প্রশাসকের দ্বারস্থ ইঞ্জিনিয়ার সুমন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৫১ Time View
Update : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ স্টেশন রোড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছেন সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ আবু জাফর সুমন। অত্র এলাকার জরাজীর্ণ রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করার দাবিতে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করেন।
দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ মোড় থেকে রঘুরামপুর (নলুয়া পাড়া) হয়ে রেল স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই পথে ৪ থেকে ৫ হাজার মানুষ যাতায়াত করলেও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে যায়, যার ফলে স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এলাকাবাসীর এই দুর্দশা লাঘবে ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন নিজে উদ্যোগী হয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ৩৩নং ওয়ার্ডটি সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও এটি উন্নয়ন বঞ্চিত। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত রাস্তা সংস্কার ও পরিকল্পিত ড্রেন নির্মাণ এখন সময়ের দাবি।
স্থানীয় বাসিন্দারা ইঞ্জিনিয়ার আবু জাফর সুমনের এই জনকল্যাণমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যা নিয়ে ভুগলেও এর আগে কেউ এভাবে সুসংগঠিতভাবে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করেনি। আবু জাফর সুমনের এই বলিষ্ঠ ভূমিকা এলাকার উন্নয়নে নতুন আশার আলো দেখাচ্ছে।
স্মারকলিপি প্রদান শেষে ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন বলেন, “আমি এই এলাকারই সন্তান। মানুষের কষ্ট আমাকে ব্যথিত করে। ৩৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আশা করছি প্রশাসক মহোদয় দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি পূরণ করবেন।”
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে শম্ভুগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর