রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
খিটুয়ারী মাঠখলা বাজার ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ চলমান:দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা তারাকান্দায় নবনির্মিত মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হস্তান্তর মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত:নিয়মের বেড়াজাল ছাপিয়ে সেবকের ভূমিকায় ব্যাংকার লিওন শম্ভুগঞ্জবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ময়মনসিংহের প্রশাসকের দ্বারস্থ ইঞ্জিনিয়ার সুমন অপহৃত ছাত্রী যখন স্কুলে পরীক্ষায় ব্যস্ত,তখন কিশোরের বিরুদ্ধে‘গায়েবি’অপহরণ মামলা! নান্দাইল বাজারের সফল শুঁটকি ব্যবসায়ী হাসু মিয়া: পুঁটি মাছের সংকটে দুশ্চিন্তায় রাজপথের লড়াকু সৈনিক বারবার কারানির্যাতিত ময়মনসিংহের যুবদল নেতা আলমগীর হোসেন বানিহালা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন আব্দুল হাকিম মাস্টার খলিশাউড় ইউপি নির্বাচনে আলোচনায় জেলা গ্রাম পুলিশ নেতা আব্দুল করিম ত্রিশাল সাবরেজিস্ট্রি অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
নোটিশ :
Wellcome to our website...

খিটুয়ারী মাঠখলা বাজার ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ চলমান:দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ১৮৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের খিটুয়ারী মাঠখলা বাজার ঈদগাহ মাঠের উন্নয়ন ও সংস্কার কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে। এলাকার যুব সমাজ ও সর্বস্তরের এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই মহতী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়,ঈদগাহ মাঠের চারপাশের সীমানা প্রাচীর (বাউন্ডারি),দৃষ্টিনন্দন দুটি প্রবেশ পথ (গেইট) এবং সুউচ্চ মিনার সংস্কারের কাজ চলমান রয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে স্থানীয় মুসল্লিদের সুন্দর ও মনোরম পরিবেশে নামাজ আদায়ের লক্ষে এই ব্যাপক সংস্কার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
​এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, এই উন্নয়ন কাজে ইতোমধ্যেই অনেক দানশীল ব্যক্তি আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এলাকার কৃতি সন্তান এবং আমেরিকা প্রবাসী মোঃ সুজন মিয়া এই উন্নয়ন কাজের জন্য একটি বড় অংকের অনুদান প্রদান করেছেন। তার এই মানবিক ও ধর্মীয় কাজের প্রশংসা এখন স্থানীয়দের মুখে মুখে।
উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট যুব সমাজ ও এলাকাবাসী জানান, মাঠের সকল কাজ সমাপ্ত করতে আরও বড় অংকের অর্থের প্রয়োজন। তাই এলাকার বিত্তবান ব্যক্তিবর্গ এবং বিশেষ করে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকার যুবসমাজ।
​তারা বলেন,”এটি আমাদের সকলের ধর্মীয় প্রতিষ্ঠান। এর সৌন্দর্য বর্ধন ও স্থায়ী অবকাঠামো নির্মাণে যে যেভাবে পারেন সহযোগিতা করলে আমরা দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারব।”
​উন্নয়ন কাজে শরিক হতে বা অনুদান দিতে সংশ্লিষ্ট কমিটির সাথে ০১৯২২;৮৮৬৩৮৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর